Privacy Policy
সর্বশেষ আপডেট: ২০২৬
আমরা কী তথ্য সংগ্রহ করি
আপনার অ্যাকাউন্ট তৈরির সময় ইমেইল ও পাসওয়ার্ড (এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত) নেওয়া হয়। WordPress প্লাগিন ও Android অ্যাপ activate করার জন্য Account Key ও Site Key জেনারেট হয়, যা শুধু আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে।
ফোনের নোটিফিকেশন কীভাবে ব্যবহার হয়
আপনার ফোনে LendenVerify অ্যাপ শুধুমাত্র bKash-এর পেমেন্ট নোটিফিকেশন পড়ে — অ্যামাউন্ট, ফোন নাম্বার, TrxID ও সময়। এই তথ্য শুধু পেমেন্ট যাচাইয়ের জন্য আমাদের সার্ভারে পাঠানো হয়। অন্য কোনো অ্যাপের নোটিফিকেশন, ব্যক্তিগত মেসেজ, বা bKash ছাড়া অন্য কোনো কন্টেন্ট পড়া বা সংরক্ষণ করা হয় না।
তথ্য কোথায় সংরক্ষিত থাকে
সব তথ্য আমাদের নিজস্ব সার্ভারে (Postgres ডাটাবেসে) সংরক্ষিত থাকে। তৃতীয় কোনো পক্ষের কাছে আপনার লেনদেন বা অ্যাকাউন্টের তথ্য বিক্রি বা শেয়ার করা হয় না।
আপনার নিয়ন্ত্রণ
যেকোনো সময় ড্যাশবোর্ড থেকে আপনার সাইট/অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন, বা info@lendenverify.online-এ যোগাযোগ করে অ্যাকাউন্ট ডিলিট করার অনুরোধ করতে পারবেন।
যোগাযোগ
প্রশ্ন থাকলে info@lendenverify.online অথবা ০১৭৮৯১৫৩২০৯ নাম্বারে যোগাযোগ করুন।
← হোমে ফিরে যান