Terms of Service
সর্বশেষ আপডেট: ২০২৬
সার্ভিসের বিবরণ
LendenVerify একটা WordPress প্লাগিন ও Android অ্যাপ দিয়ে bKash পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে যাচাই করার সার্ভিস। এই মুহূর্তে শুধু bKash সমর্থিত — Nagad, Rocket, Upay শীঘ্রই যুক্ত হবে।
অ্যাকাউন্টের দায়িত্ব
আপনার Account Key ও Site Key নিরাপদ রাখার দায়িত্ব আপনার। এই key ব্যবহার করে যেকোনো কার্যক্রম আপনার অ্যাকাউন্টের অধীনে গণ্য হবে। কোনো key ফাঁস হয়ে গেলে সাথে সাথে আমাদের জানান।
প্যাকেজ ও মেয়াদ
প্যাকেজ কেনার পর সেই প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ (মাস/৩ মাস/বছর অনুযায়ী) পর্যন্ত সার্ভিস সক্রিয় থাকে। মেয়াদ শেষ হলে সার্ভিস বন্ধ হয়ে যায়, নতুন পেমেন্ট যাচাই করে আবার সক্রিয় করতে হয়। Free প্ল্যানের মেয়াদ শেষ হয় না, তবে সীমিত সুবিধা (১টা ওয়েবসাইট) প্রযোজ্য।
সঠিক ব্যবহার
শুধু নিজের বৈধ ব্যবসার জন্য এই সার্ভিস ব্যবহার করা যাবে। জালিয়াতি, ভুয়া লেনদেন তৈরি, বা অন্য কারো ওয়েবসাইট/অ্যাকাউন্টে অনুমতি ছাড়া ব্যবহার করা নিষিদ্ধ।
সাসপেনশন ও বাতিল
শর্ত ভঙ্গ বা সন্দেহজনক কার্যক্রম পাওয়া গেলে আমরা আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা বাতিল করার অধিকার রাখি। এক্ষেত্রে আপনার ডেটা মুছে ফেলা হয় না, শুধু অ্যাক্সেস বন্ধ থাকে।
দায়বদ্ধতার সীমা
আমরা সর্বোচ্চ চেষ্টা করি সার্ভিস নির্ভরযোগ্য রাখতে, তবে নেটওয়ার্ক/ফোন/bKash-এর কোনো সমস্যার কারণে সাময়িক বিভ্রাটের জন্য LendenVerify দায়ী থাকবে না।
যোগাযোগ
প্রশ্ন থাকলে info@lendenverify.online অথবা ০১৭৮৯১৫৩২০৯ নাম্বারে যোগাযোগ করুন।
← হোমে ফিরে যান